Theft Arrested: চলন্ত ট্রেন থেকে ছিনতাই বহুমূল্য গয়না: গ্রেফতার অপরাধী। চলতি বছরের ১ নভেম্বর আপ কামাখ্যা-পুরী এক্সপ্রেসে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা করছিলেন ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা শ্রীমতি দোলন দাস। ট্রেনটি খড়গপুর স্টেশনে পৌঁছনোর মুখেই ওই ভদ্রমহিলার হাতে থাকা একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ব্যাগের মধ্যে ছিল প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না এবং একটা মোবাইল। খড়গপুর জিআরপিএসে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই তদন্ত নেমে পড়ে পুলিস। ট্রেনের সংশ্লিষ্ট কোচের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিস।
Select Live Blog:
Breaking News LIVE Update: সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা! রাজারহাটে খালে উলটে গেল বাস, আহত কমপক্ষে…
Live Blog Date:
Friday, November 7, 2025 – 08:45
