নয়া দিল্লি: কাজ করছে না আইআরসিটিসির ওয়েবসাইট। ট্রেনের টিকিট বুক করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন যাত্রীরা। বিশেষ করে যারা তৎকালের টিকিট কাটার চেষ্টা করছিলেন, তারা কোনওভাবেই টিকিট কাটতে পারছেন না। আইআরসিটিসির ওয়েবসাইট ও অ্যাপ- কোনওটাই কাজ করছে না।
ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য বহু মানুষই আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট কাটেন। তবে সার্ভারের সমস্যা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। প্রায়দিনই ওয়েবসাইট-অ্যাপ কাজ করে না। টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়তে হয়। সম্প্রতিই তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন আনা হয়েছে রেল মন্ত্রকের তরফে।
বিস্তারিত আসছে…
