Tarique Rahman returns Bangladesh after 17 years: ১৭ বছর পর, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগেই অশান্ত-উত্তাল বাংলাদেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বিমান থেকেই ছবি শেয়ার করে তারেক রহমান লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’
তারেক রহমানের প্রত্যাবর্তন এমন একটা সময়ে হচ্ছে, যখন বাংলাদেশ তীব্র সংকটের মুখোমুখি। ২০২৬-এর ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন। আর তার আগেই কট্টর ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকে ঘিরে উত্তাল বাংলাদেশ। ওদিকে সংখ্যালঘু দীপু দাসের নির্মম হত্যাকাণ্ডেও বিশ্বজুড়ড়ে সমালোচনা, ধিক্কার, প্রতিবাদের ঝড়। সেই পরিস্থিতিতেই বাংলাদেশে ফের পা রাখছেন তারেক রহমান। এবার নির্বাচনে কোনও বিপর্যয় না ঘটলে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে দেশকে দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পেতে পারেন এই তারেক রহমান। বগুড়া-৬ (সদর) আসন থেকে তারেক রহমানকে প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত করবে বলে শোনা যাচ্ছে।
