South 24 Parganas: বাদাম ভেবে বিষ ফল খেয়ে অসুস্থ ১১ জন শিশু। ঘটনাটি দক্ষিন ২৪ পরগনার মন্দিরবাজারের বলদেবপুর এলাকার। অসুস্থ শিশুরা ভর্তি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা যায়, সোমবার বিকালে মন্দিরবাজারের বলদেবপুর গ্রামের ১১ জন শিশু খেলা করার সময় বাদাম ভেবে রাস্তার পাশে থাকা বিষাক্ত গাছের ফল খেয়ে নেয়। এরপরেই বমি,পেটব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় তাদের। ঘটনায় পরিবারের লোকজন প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে অসুস্থ শিশুদের নিয়ে গেলে রাতেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। বর্তমানে ১১ জন শিশু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Select Live Blog:
Breaking News LIVE Update: সাতসকালেই প্রকাশ খসড়া ভোটের তালিকা! একই সঙ্গে দেখা যাবে কারা বাদ…
Live Blog Date:
Tuesday, December 16, 2025 – 09:15
