South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার দুই য়ের ঘেরির বুড়া হরি মন্দিরের সামনে বিরল প্রজাতির সাপকে ঘিরে আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, সহদেব মাইতি নামে এক ব্যক্তি তার বাড়ির পাশেই একটি খালে প্রতিদিনের মতো গতকালও মাছ ধরা ঘুনি বসেছিল মাছ ধরার জন্য, তবে আজ সকালে ঘুনি তুলতে গিয়ে দেখে বিরল প্রজাতির বিশাল আকৃতির একটি চন্দ্রবরা নামে একটি বিষাক্ত সাপ ঘুনি র ভেতরে আটকে রয়েছে। তৎক্ষণায় তিনি তড়িঘড়ি করে পরিবারের লোকজন ও এলাকার মানুষজনকে খবর দেয় ঘটনা খবর পাওয়া মাত্রই এলাকার মানুষজন পৌঁছে ওই মাছ ধরা ঘুনি থেকে উদ্ধার করে বুড়াহারি মন্দিরের সামনে নিয়ে আসে সাপটিকে এবং ওই ঘূর্ণির ভেতর থেকে যাতে না পালিয়ে যায় তার জন্য জাল দিয়ে আটক করে রেখে, খবর দেয় বনদপ্তরের আধিকারিকদের তবে ঘটনাস্থলে বনদপ্তরের অধিকার পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে, তবে সচরাচর এই এলাকায় এমন বিষাক্ত বা বিরল প্রজাতির সাপ দেখা যায় না যার কারণে চাঞ্চল্য ছাড়া এলাকায়। এই সাপগুলো পাহাড়ি এলাকার সাপ, তবে এ যদি একবার কামড় দেয় শরীরের পচন ধরে মৃত্যু হতে পারে মানুষের। এই সাপ কিভাবে এল কোথা থেকে এল সেই নিয়ে এলাকার মানুষ আতঙ্কিত।
