Sonerpur Accident: সোনারপুরের ঘাসিয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক কিশোর ও এক তরুণ। মৃতরা হলেন এলাকারই বাসিন্দা দেবপ্রসাদ হাজরা ( ২৫) ও সাগর সরকার (১৬)। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাবার সঙ্গে শেষবার কথা হয়েছিল সাগরের। রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার কথা জানিয়েই ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিল তারা। এরপর বাবা ঘুমিয়ে পড়লেও সকালে উঠে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়ি সোনারপুরের দিক থেকে তেমাথার দিকে যাচ্ছিল। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল বলে দাবি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি লাইট পোস্টে ধাক্কা মারে, তারপর সোজা গিয়ে ঢুকে পড়ে রাস্তার ধারের দোকানঘরে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালকও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, ওই রাস্তায় প্রায়ই দ্রুতগতির গাড়ির দৌরাত্ম্য দেখা যায়। ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়েছে শোকের ছায়া।

Select Live Blog: 
Breaking News LIVE Update: মাটিতে পড়তেই সিলিন্ডারের বিকট বিস্ফোরণ, ২ জনের হাত-পা উড়ে পড়ল ৫০ ফুট দূরে
Live Blog Date: 
Wednesday, November 26, 2025 – 11:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *