SIR in Bengal: আলিপুরদুয়ারের বাসিন্দা জয়া চক্রবর্তী গুরুতর অসুস্হ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন। এসআইআর শুনানীর জন্য নার্সিংহোম থেকে তাঁকে তুলে আনা হল। পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা দেবনাথ ষ্ট্রোকে বিকলঙ্গ অবস্হা , কথা পর্যন্ত বলতে পারেন না। তাকেও শুনানীতে আসতে হয়েছে।  আরেক বাসিন্দা তনয় সাহা বিকলঙ্গ ট্রাই সাইকেল নিয়ে আসতে হয়েছে তাকে। শিপ্রা সাহা প্রায় ৭২ বছর বয়স নাম না ওঠায় ভাঙ্গা পা নিয়ে ওয়াকার নিয়েই শুনানীতে আসতে হয়েছে। 
শীতের কামড়কে উপেক্ষা করে ভোটার তালিকায় নাম তুলতে ছুটে আসতে হয়েছে এসআইআর এর শুনানীতে। আলিপুরদুয়ারের ইন্ডোর ষ্টেডিয়ামে এমনি টুকরো টুকরো ছবি ধরা পড়ল জি ২৪ ঘন্টার ক্যামেরায়। পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বললেন কমিশনের এমন ব্যবস্হা অমানবিক। মাইক্রো অবর্জারভার জানালেন তাদের কাছে এমন লোকেদের কোন তালিকা আসেনি। বিএলও জানালেন বলা হয়েছিল ওনারাই বলেছেন আসতে পারবেন শুনানী কেন্দ্রে। ভুক্তভোগী পরিবারের লোকেরা জানালেন যদি নাম না উঠে তাই বাধ্য হয়ে এসেছি। 

 

Select Live Blog: 
Breaking News LIVE Update: স্ট্রোকে প্রায় পঙ্গু, নার্সিংহোম থেকে গৃহবধূকে তুলে আনা হলে SIR-এর শুনানিতে
Live Blog Date: 
Wednesday, December 31, 2025 – 10:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *