বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিএলও-দের। সেই মতো মঙ্গলবার থেকেও কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু একদিনেই ক্লান্ত হয়ে পড়েছেন অনেকে। দুর্গাপুরে এক বিএলও-কে দেখা গেল, ফর্ম নিয়ে বাস স্ট্যান্ডেই বসে পড়েছেন তিনি।
প্রশ্ন করা হলে, তিনি জানালেন, ক্লান্ত হলে একটু তো বসতেই হবে। জলের বোতল নিয়ে তাই বসে পড়েছেন তিনি। লোকজনকে ফর্মও দিয়ে দিচ্ছেন সেখান থেকে। তাঁর সঙ্গে ওই জায়গায় বসে পড়েছেন তৃণমূলের বিএলএ-ও। বিএলও-র বক্তব্য, বাড়ি বাড়ি গিয়ে দেখা না মিললেও ওই জায়গায় বসলে সবাইকে দেখা যাচ্ছে।
