SIR: ২০০২সালের ভোটার লিস্টে নাম নেই অথচ ১৯৯৫ সালের ভোটার কার্ড রয়েছে, ভারতের নাগরিকত্ব হারানোর ভয়ে কাঁদতে কাঁদতে এক বৃদ্ধ দ্বারস্থ হয়েছে স্থানীয় কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের কাছে।আয়মত খান নামে ওই বৃদ্ধের বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় বসবাস করছে। বর্তমানে বউ,ছেলে, ছেলের বউ নাতি নাতনি নিয়ে পরিবারের সংখ্যা প্রায় ১৫জন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে sir. লিস্ট চেক করতে গিয়ে দেখেন আইমত খান তার স্ত্রী হোসনা বিবি কারোরই নাম নেই। নাগরিকত্ব হারানোর ভয় তাদের গ্রাস করেছে।তাহলে বুঝি তাদের কে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে। আয়মতের, বক্তব্য তিনি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন। জমির দলিল,জমির রেকর্ড এমনকি স্কুল সার্টিফিকেটও রয়েছে। রয়েছে প্রত্যেকের ভোটার কার্ড আধার কার্ড।
