SIR: তৃণমূল কংগ্রেসের BLA কে বাড়িতে ডেকে তাকে দিয়ে SIR ফরম বাছাইয়ের অভিযোগ BLO এর বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের নলহাটির ১৫৯ নম্বর বুথে। অভিযোগ, ১৫৯ নম্বর বুথের BLO আমিনা বেগম তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের BLA টু কে ডেকে SIR এর ফরম বাছাই করাচ্ছেন। মারাত্বক এই অভিযোগ বিজেপির। BLO আমিনা বেগম রাতের অন্ধকারে কিভাবে তৃণমূল কংগ্রেসের BLA টু কে বাড়িতে ডেকে ফরম বাছাই করাচ্ছেন। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন এলাকার বিজেপির নেতৃত্ব।
