Serampore Walsh : সদ্যজাত কন্যা শিশুকে মায়ের কোল থেকে চুরি করার চেষ্টা হয়। বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সিজার দিয়ে সন্তান জন্মের পর হাসপাতাল ছাড়ার সময়, কালো বোরখা পরা এক মহিলা এসে শিশুকে কোলে নিতে চাইলে তা নিয়ে পালিয়ে যান।
পুলিশ তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছে, সিসিটিভি ফুটেজ দেখে নগার মোরে মহিলাকে আটক করে শিশুটি উদ্ধার করে। হাসপাতাল নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে এই ঘটনা।
