Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা, স্কুটির সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত স্কুটিচালকসহ চার চাকা গাড়ি দুই। নিয়ে যাওয়া হলো স্থানীয় গদামথুর  প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্কুটি চালকের অবস্থা অবনতি হয়  কলকাতার স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত স্কুটি চালকের কোন পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় মিলন মোড়ের দিক থেকে রামগঙ্গা রোড ধরে চার চাকার গাড়িতে ড্রাইভার সহ চারজন প্রচন্ড গতিতে রামগঙ্গার দিকে আসছিল, হঠাৎ করে গঞ্জের বাজার আদর্শ বিদ্যালয় সংলগ্ন গ্রামের রাস্তা থেকে একটি স্কুটি রাস্তার উপরে উঠে আসে। চার চাকার চাল সজোরে স্কুটি থেকে ধাক্কা মেরে পাশে নয়নজলিতে গিয়ে ধান খেতে পড়ে, গাড়িটি সম্পূর্ণ পাল্টি খায়। স্থানীয় লোকজন দৌড়ে এসে গাড়ির ভিতর থেকে কোনো রকমে সবাইকে উদ্ধার করে এবং স্কুটি চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। স্কুটিতে  ছিল প্রায় ৫৫ বছরের এক ব্যক্তি, যার অবস্থা আশঙ্কাজনক পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিস ঘটনাস্থলে আসে ইতিমধ্যেই গাড়ি দুটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: '৯৯ শতাংশ বলে যাচ্ছি, ময়নাতে আমিই প্রার্থী'! ভোটের আগেই আত্মবিশ্বাসী অশোক দিন্দা…
Live Blog Date: 
Monday, October 20, 2025 – 09:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *