Road Accident Death: রাস্তা পারাপার হওয়ার সময় বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন গভীর রাত্রে ডায়মন্ড হারবার থানার সরিষার শিশুরাম দাস কলেজের সামনে। স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধের নাম অসীম দেবনাথ। বাড়ি সরিষার কামারপুল এলাকায়। জানা যায়  রাত্রে বেলা দোকানে মাল দিয়ে রাস্তা পারাপার করছিলেন তিনি তখনই একটি দ্রুতগতির বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই বাইকটিকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিস। অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। তবে এমন মর্মান্তিক ঘটনা কান্নায় ভেঙে পড়েছে পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *