Raidighi: মাছ ধরতে গিয়ে অসাবধানতার কারণে জলে ডুবে মৃত্যু হল রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের কঙ্কনদিঘি অঞ্চলের শীতল মাইতি এলাকায় এক পঞ্চাশ বছরের এক মহিলার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শীতল মাইতি এলাকার বাসিন্দা সুমিত্রা সদ্দার বয়স ৫০ ফিশারিতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত কারণে জলে তলিয়ে যায়। পরে স্থানীয় মানুষ ও প্রশাসনের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেলে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ডুবুরির মাধ্যমে তল্লাশি চালায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা অনেক চেষ্টার পর নিথর দেহ উদ্ধার হয়।
Select Live Blog:
Breaking News LIVE Update: হায়দরাবাদ দেখিয়ে দিয়েছে, রবিতে মুম্বইয়ের পালা! মেসির ভারত সফর…
Live Blog Date:
Sunday, December 14, 2025 – 09:15
