05 Dec 2025 11:33 AM (IST)
রাষ্ট্রপতি ভবনে পুতিন
রাজঘাটে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। শুক্রবার বেলার দিকে রাইসিনা হিলসে পৌঁছলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে সংবর্ধনা জানাতে করা হল গান স্যালুট।
#WATCH | Delhi | President Droupadi Murmu and Russian President Vladimir Putin introduce each other to the dignitaries from each other’s country, at the Rashtrapati Bhavan.
(Video: DD) pic.twitter.com/uroV7LrK7d
— ANI (@ANI) December 5, 2025
05 Dec 2025 09:21 AM (IST)
ভারতের অধিকার আছে তেল কেনার, বললেন পুতিন
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পর্দা ফাঁস করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
- যেখানে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে ট্রাম্পের এত আপত্তি, শুল্ক চাপিয়ে জ্বালানি কেনা বন্ধ করতে চাইছে, সেখানেই আমেরিকা নিজে কিন্তু রাশিয়ার থেকে ইউরেনিয়াম কেনা বন্ধ করেনি!
- এ কথা বললেন খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন।
- ট্রাম্পের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
বিস্তারিত পড়ুন: ‘যদি আমেরিকার অধিকার থাকে, তাহলে ভারতের কেন নয়?’, ট্রাম্পের পর্দা ফাঁস করলেন পুতিন
05 Dec 2025 12:10 AM (IST)
পুতিনের হাতে গীতা তুলে দিলেন মোদী
হিন্দু-হিন্দুত্বে শান? ছবি দেখে তেমনটাই বলছেন একাংশ। চার বছর পর ভারত সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবর্ধনা জানিয়ে তাঁর হাতে গীতা তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Presented a copy of the Gita in Russian to President Putin. The teachings of the Gita give inspiration to millions across the world.@KremlinRussia_E pic.twitter.com/D2zczJXkU2
— Narendra Modi (@narendramodi) December 4, 2025
04 Dec 2025 11:33 PM (IST)
কোন উদ্দেশ্য সাধনে ভারতে পুতিন?
পুতিন যোগ দেবেন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সামিটে। বেলা ১১টায় হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। কিন্তু ৪ হাজার ৩০০ কিলোমিটারের বেশি উড়ে এসে কী কী বিষয়ে আলোচনা করবেন পুতিন?
বিস্তারিত পড়ুন: যেসব কারণে ভারতে এলেন পুতিন
04 Dec 2025 11:32 PM (IST)
নতুন পথে দিশারী পুতিন?
আপাতত রাশিয়ার প্রেসিডেন্টের দিকে প্রত্যাশপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এখন বিশেষ ভাল নয়। এই পরিস্থিতিতে রাশিয়াকে ‘হাতে রাখাই’ কূটনৈতিক ফায়দার জায়গা হতে পারে বলে মনে করছেন একাংশ।
বিস্তারিত পড়ুন: শুল্কবাণ সামলাতে ‘বিকল্প’ খুঁজছে নয়াদিল্লি
04 Dec 2025 09:11 PM (IST)
নৈশভোজে যোগ পুতিনের
সাড়ে ৮টা নাগাদ লোককল্যাণ মার্গে পৌঁছলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, স্বাধীনতার পর থেকে ভারতের সাফল্য ও বিকাশ নিয়ে প্রশংসা করেন তিনি। প্রশংসা করেন মোদীর এক দশকের নেতৃত্বেরও। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেন নৈশভোজে।

04 Dec 2025 07:09 PM (IST)
দিল্লিতে অবতরণ করল পুতিনের বিমান
৬টা ৩৫ মিনিটে নামার কথা ছিল। তবে নামলেন প্রায় ৭টার দিকে। ভারতীয় বায়ুসেনার নিরাপত্তাকে সঙ্গী করে দিল্লি বিমানবন্দরে নামলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোটা বিমানবন্দর ঘিরে ঠাসা নিরাপত্তা। চিরাচরিত নিয়ম (প্রোটোকল) ভেঙে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পাতা হয়ে গিয়েছে রেড কার্পেট। পুতিনকে স্বাগত জানিয়ে বারাণসীতে ‘উৎসবের আবহ’। আজই আবার মোদীর সঙ্গে নৈশভোজে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট।
04 Dec 2025 06:31 PM (IST)
ভারতীয় বায়ুসীমায় পুতিনের বিমান
ক্ষণিকের মধ্যেই নামবেন দিল্লি বিমানবন্দরে। ভারতীয় বায়ুসীমায় ঢুকে পড়েছে পুতিনের বিমান। মোদীর বিমানবন্দরে যাওয়া নিয়ে তুঙ্গে জল্পনা। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একই গাড়িতে সওয়ার হয়ে বিমাবন্দরে থেকে লোককল্যাণ মার্গে ফিরবেন মোদী-পুুতিন।
04 Dec 2025 06:10 PM (IST)
ভারত সফরে পুতিনের কর্মসূচি
- বৃহস্পতিবার সন্ধ্য়ায় নয়াদিল্লিতে অবতরণ। চারবছর পর ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- বৃহস্পতিবার রাতে পুতিন যোগ দিতে পারেন মোদীর সঙ্গে নৈশভোজে।
- আনুষ্ঠানিক ভাবে কূটনৈতিক বৈঠক শুরু হবে শুক্রবার সকাল থেকে।
- শুক্রবার সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সাড়ে ১১টায় শ্রদ্ধাজ্ঞাপনে যাবেন রাজঘাটে। এরপর ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসবেন বৈঠকে।
- ঘণ্টাখানেক বৈঠকের পর দুপুর সাড়ে তিনটে নাগাদ যোগ দেবেন বাণিজ্য়িক অনুষ্ঠানে।
- সন্ধ্যা ৭টায় বৈঠক রয়েছে রাষ্ট্রপতি ভবনে।
- ৯টায় উঠে পড়বে মস্কোগামী বিমানে।
