Putin In India: আজ ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন। সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছবেন তিনি। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসছেন পুতিন। আজ রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ব্যাক্তিগত নৈশভোজে যোগ দেবেন তিনি। শুক্রবার সকালে প্রথমেই গান্ধী স্মৃতিতে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন পুতিন। তারপর রাষ্ট্রপতি ভবনে তাঁকে সম্ভাষণ জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক হবে দুই রাষ্ট্রনেতার। অবশ্যই বাণিজ্য, অর্থনীতি এবং প্রতিরক্ষা আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে থাকবে বলেই খবর। চলতি বছরে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু দুই বন্ধু রাষ্ট্র একে অপরের সঙ্গ ছাড়েনি কঠিন পরিস্থিতিতে। ফলে ভ্লাদিমির পুতিনের এই ভারত সফর শুধু ভারতের জন্যই নয়, গোটা বিশ্বের কূটনীতিকদের নজরে রয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি পুতিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ হোস্ট করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
