Purulia: ফুটপাতহীন পুরুলিয়া পৌরসভায় নিত্যদিন যানজটের সমস্যা, ড্রেন ও রাস্তা অপরিষ্কার, খোলা মুখ নল দিয়ে অবিরত গড়িয়ে পড়ছে পানীয় জল । পরিসংখ্যানহীন টোটোর দৌরাত্বে নাজেহাল শহরের বাসিন্দারা। ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন অবৈধ দখলদাররা। এর জেরে যানজটের সমস্যা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পৌরবোর্ড টানাপোড়েনের জেরে সাধারণ পৌর পরিষেবা না পাওয়ায় ক্ষোভ জমেছে শহরবাসীর মনে। নাগরিক পরিষেবা দিতে পুরুলিয়া পৌরসভার বোর্ড ব্যর্থ থাকায় সেই বোর্ডকে বাতিল করে প্রশাসক বসিয়েছে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দফতর। গত বুধবার পুরুলিয়া পৌরসভার প্রশাসকের দ্বায়িত্ব নিয়েছেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ। এবার হয়তো সাধারণ নাগরিক পরিষেবা পাবে পৌরবাসী, আশার আলো দেখছেন পুরুলিয়া শহরের বাসিন্দারা। পাল্টা অনৈতিক ভাবে বোর্ড বাতিল করে প্রশাসক বসানোয় উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন বিজেপি কাউন্সিলাররা। প্রশাসক দায়িত্ব নেওয়ায় আরও হয়রানির শিকার হবে সাধারণ মানুষ। 

Select Live Blog: 
Breaking News LIVE Update: ঘন কুয়াশার জেরে নামতে পারল না চপার! সড়কে পথে তাহেরপুরের উদ্দেশ্য মোদী…
Live Blog Date: 
Saturday, December 20, 2025 – 09:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *