Purulia: ঘণ্টার পর ঘণ্টা রেল স্টেশনগুলিতে বসে বসে অপেক্ষা। প্রতিদিন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে প্রায় প্রতিটি ট্রেন। দূরপাল্লার ট্রেন হোক কিম্বা অন্যান্য লোকাল মেমু প্যাসেঞ্জার ট্রেন সঠিক সময়ে ট্রেন চলাচল না হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন পুরুলিয়ার রেলযাত্রীরা। “ট্রেন লেট” এই ভোগান্তি থেকে কবে রেহাই পাবেন রেলযাত্রীরা? প্রশ্ন তুলছেন পুরুলিয়ার মানুষ। দেরিতে ট্রেন চলাচলের বিষয়টি মেনে নিয়েছেন রেল আধিকারিকেরা। দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে ট্রেন রক্ষণাবেক্ষণ বা ইঞ্জিন সারাইয়ের কোনো ডিপো বা শিট লাইন না থাকায় প্রতিটি লোকাল কোচিং ট্রেনগুলিকে নিয়ে যেতে হয় খড়গপুর ডিভিজনের রামনগর ডিপোতে। ফলে অনেকটা সময় নষ্ট হওয়ায় দেরিতে ট্রেন চলছে বলে জানান রেল আধিকারিকরা।

Select Live Blog: 
Breaking News LIVE Update: এবার SIR নিয়ে হুঁশিয়ারি অভিনেতা-বিধায়ক সোহমের! 'যদি এক মিনিটের জন্য গণতন্ত্রের কথা ভুলে যাই…'
Live Blog Date: 
Friday, October 17, 2025 – 09:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *