Purulia: মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান এবং ফলের ঠেলাগাড়ি। গতকাল মধ্য রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে দমকল বিভাগের কর্মীরা এবং পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, প্রথমে ফুড প্যাকেটের দোকানের প্রথমে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান এবং ঠেলাগাড়িতে। কীভাবে আগুন লাগুল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কী হয়েছে তার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও পুলিস।
