Panihati: কালীপুজোর বিসর্জন থেকে দলবলের সাথে বাড়ি ফিরছিল পানিহাটির যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক। সেই সময় সুখচর রাজা রোড বন্ধুমহল ক্লাবের কাছে এলাকার কিছু যুবক দাড়িয়ে কথা বলছিল। বুবাই মল্লিকের সঙ্গে ওই যুবকদের কথা কাটাকাটি হয়। তারপর যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার দলবল নিয়ে এসে যুবকদের আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে বলে অভিযোগ। ঘটনায় ৪ যুবক গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য খরদহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খরদহ থানার বিশাল পুলিসবাহিনী। যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক সহ বান্টি,সাগর, কার্তিক এই অভিযুক্তদের নামে খরদহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে যুব তৃণমূল নেতা সহ অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *