লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে হয়ে গেল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, অর্থাৎ অস্কার ২০২৬। হলিউডের তাবড় তাবড় সিনেমার মধ্যে জোর টক্কর দেখা গেল। রায়ান কুগলারের ছবি ‘সিনার্স’ ১৬টা নমিনেশন পেয়ে সবচেয়ে বেশি চর্চায় ছিল। অন্যদিকে, লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৩টা নমিনেশন পায়। 

হলিউডের সবচেয়ে বড় পুরস্কারের আসর অস্কার ২০২৬-এর আয়োজন করা হল লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটারে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এই বছর বেশ কয়েকটি বড় ছবির মধ্যে জোরদার লড়াই দেখা গেল। পরিচালক রায়ান কুগলারের ছবি ‘সিনার্স’ ১৬টি নমিনেশন পেয়ে সবার নজর কেড়েছিল। অন্যদিকে, লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ পেয়েছিল ১৩টি নমিনেশন এবং সবচেয়ে বেশি বিভাগে পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিটি। সেরা পরিচালক, সেরা ছবি, সেরা সহ-অভিনেতা, সেরা কাস্টিং, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং সেরা এডিটিং— মোট ৬টি পুরস্কার জিতেছে এই ছবি। এছাড়া, নমিনেশনের তালিকায় গييرমো দেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ এবং টিমোথি শ্যালামের ‘মার্টি সুপ্রিম’-এর মতো ছবিও ছিল শক্তিশালী দাবিদার।

অস্কার ২০২৬-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:-

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

সেরা ছবি: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা সহ-অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা সহ-অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কে-পপ ডেমন হান্টার্স

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য গার্ল হু ক্রায়েড পার্লস

সেরা মৌলিক গান: গোল্ডেন (কে-পপ ডেমন হান্টার্স)

সেরা মৌলিক আবহ সঙ্গীত: সিনার্স (লুডভিগ গোরানসন)

সেরা কস্টিউম ডিজাইন: ফ্র্যাঙ্কেনস্টাইন (কেট হলি)

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেনস্টাইন

সেরা কাস্টিং: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস)

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন)

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স (রায়ান কুগলার)

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেনস্টাইন

সেরা ভিস্যুয়াল এফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: অল দ্য এম্পটি রুমস

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা সাউন্ড: এফ১

সেরা ফিল্ম এডিটিং: অ্যান্ডি জারগেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *