North 24 Parganas: ​ভিনরাজ্যে কাজের  গিয়ে ফের মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগণার সাগর থানার মন্দিরতলা খেয়া ঘাট এলাকার লক্ষীকান্ত বেড়া (৪২) নামের এক যুবকের। অভাবের তাড়নায় মাস ছয়েক আগে চেন্নাই গিয়েছিলেন তিনি। কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ​পরিবার সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজের পাশাপাশি রাতে ওভার ডিউটিতে গাড়ি খালি করার সময় লক্ষীকান্তর বুকে পাথর এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে চেন্নাইয়ের রাজীব গান্ধী হসপিটালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ২৮ তারিখ রাতে পরিবারকে ফোন করে লক্ষীকান্তর দুর্ঘটনার কথা জানানো হয় এবং জরুরি অপারেশনের জন্য অনুমতি চাওয়া হয়। পরিবারের সদস্যরা অনুমতি দেন। ​অপারেশন হওয়ার পরে লক্ষীকান্ত কান্নাকাটি করে পরিবারের সঙ্গে কথাও বলেন। কিন্তু অপারেশনের বেশ কিছু সময় পরে আসে তার মৃত্যুর দুঃসংবাদ। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *