Naushad Siddiqui: এসআইআর ভোটার লিস্টে বাবার নাম ভুল নওশাদ সিদ্দিকীর। ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় বাবার নামের ভুলে রি-ভেরিফিকেশনের নির্দেশ পেলেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ২০০২ সালের ভোটার লিস্টে বাবার নাম ছিল আলী আকবর সিদ্দিকী। তবে বর্তমান তালিকায় লেখা হয়েছে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী। ভাঙ্গড়ের চকমরিচায় এসে নওশাদ জানান, এতে আতঙ্কের কোনও কারণ নেই, ভেরিফাই করলেই সমস্যা মিটে যাবে। তিনি সাধারণ মানুষকেও এসআইআর নিয়ে ভয় না পাওয়ার আহ্বান জানান। এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, ভোটার লিস্টের পাশাপাশি নওশাদের ব্যবহারও সংশোধন করা উচিত।

Select Live Blog: 
Breaking News Live Update: প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরে দুঃসাহসিক চুরি! সমস্ত অলংকার লোপাট! স্থানীয়রা ছুটে এসে বিস্মিত হয়ে প্রশ্ন করেন…
Live Blog Date: 
Sunday, December 28, 2025 – 08:45



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *