তাহেরপুর: মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। আহত আরও দুই জন। তাহেরপুর স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আজ পশ্চিমবঙ্গে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর কিছুক্ষণ পরই নদিয়ার তাহেরপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনার খবর এল। ট্রেনের ধাক্কায় কমপক্ষে তিনজনের মৃত্যু হল। এরা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে।
রেল সূত্রে খবর, তাহেরপুর এবং বাদকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে। রেললাইনের উপর দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা। সেই সময়ই ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রে খবর। আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুইজনের অবস্থাই আশঙ্কাজনক।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।
