Nadia: একসময় যাদের ঠাঁই হয়েছিল বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে,স্যার হতেই আজ সেই বাবা-মায়ের খোঁজে ছুটে আসছেন তাদেরই সন্তানরা। যে বাবা-মায়ের হাত ধরে একদিন হাঁটতে শেখা, সেই বাবা-মায়ের আজ আশ্রয় বৃদ্ধাশ্রমে। দীর্ঘ বছর কেটে গেছে — কেউ খবর নেয়নি, দেয়নি একফোঁটা যত্ন বা খরচটুকুও। কিন্তু এখন যেন হঠাৎ প্রয়োজন পড়েছে তাদের… ভালোবাসার জন্য নয়, ভোটের জন্য। বাবা-মায়ের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তবে নিজের অস্তিত্বই বিলীন হয়ে যাবার আশঙ্কা। তাই নতুন করে যোগাযোগ, নতুন করে ফোন, নতুন করে “খোঁজ নেওয়া” — সবই যেন স্বার্থের ছোঁয়ায় ভেজা। রানাঘাটের পূর্ণনগর বৃদ্ধাশ্রম আজ আবার মুখর — যে মুখগুলোকে বছরের পর বছর কেউ দেখতে আসেনি, আজ তাদের আসা যাওয়া। নচিকেতার সেই গানের মতোই যেন বাস্তবতা ফিরে এসেছে — “একসময় ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ বাবা-মায়ের…” আজ ভোটের মরসুমে সেই বাবা-মায়েরাই আবার হয়ে উঠেছেন সন্তানদের ভরসা, অথচ স্নেহ, মমতা, ভালোবাসা—সবই রয়ে গেছে বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে।

 

Select Live Blog: 
Breaking News LIVE Update: দিল্লি বিস্ফোরণে নিহত ৮ জনের দেহ চিহ্নিত, তুলে দেওয়া হল পরিবারের হাতে
Live Blog Date: 
Wednesday, November 12, 2025 – 11:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *