Jamshedpur FC vs Mohun Bagan Super Giant: শনিবার দিনটা মোহনবাগান সমর্থকদের জন্য ভালো গেল না। আইএসএল-এ (Indian Super League 2026) অ্যাওয়ে ম্যাচে জামেশেদপুর এফসি-র বিরুদ্ধে শেষমুহূর্তে গোল হজম করে জয় হাতছা়ড়া করল সবুজ-মেরুন ব্রিগেড। এরপর এক সমর্থক ‘আক্রান্ত’ হলেন।

জামশেদপুরে হামলা

জামশেদপুরে আইএসএল-এর ম্যাচ দেখতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছেন বাংলার ফুটবলপ্রেমীরা। ফলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন।

Indian Super League 2026: ২০২৫ সালের ৪ এপ্রিলের পর ২০২৬ সালের ৪ এপ্রিল। কাকতালীয় হতে পারে, কিন্তু ঘটনাস্থল এক, দুই যুযুধান দলও এক, ঘটনাও এক। গত বছর জামশেদপুরে (Jamshedpur) অ্যাওয়ে ম্যাচে প্রিয় দলের খেলা দেখতে গিয়ে ‘আক্রান্ত’ হন এক মোহনবাগান (Mohun Bagan Super Giant) সমর্থক। ঠিক এক বছর পর শনিবার সেই জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ফের এক মোহনবাগান সমর্থককে মারধর, হেনস্থা, জার্সি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। গত বছরের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার জামশেদপুর এফসি-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে বচসা-হাতাহাতি এড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও অশান্তি এড়ানো সম্ভব হল না। ফলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পাশাপাশি জামশেদপুর এফসি-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গেল।

ঠিক কী হয়েছিল?

মোহনবাগান সমর্থকরা জানিয়েছেন, যিনি আক্রান্ত হয়েছেন তাঁর নাম রাজীব রায়। তাঁর মাথা ফেটে গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন জামশেদপুরের স্টেডিয়ামের গ্যালারিতে সবুজ-মেরুন জনতার জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরেও ম্যাচ শেষ হওয়ার পর জামশেদপুর এফসি সমর্থকরা মোহনবাগান সমর্থকদের উপর চড়াও হন বলে অভিযোগ। গত বছর রিপন মণ্ডল নামে এক মোহনবাগান সমর্থক অভিযোগ করেছিলেন, জামশেদপুরের পুলিশ লাঠি দিয়ে তাঁর মাথায় বাড়ি মারে। শনিবার যখন রাজীবের উপর হামলা চালানো হয়, তখন সেই পুলিশ কোথায় ছিল, সেই প্রশ্ন তুলছেন মোহনবাগান সমর্থকরা।

শেষমুহূর্তে গোল হজম করে ড্র

এদিন অ্যাওয়ে ম্যাচের শুরুটা ভালোভাবে করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ১৫ মিনিটে গোল কর সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন লিস্টন কোলাসো (Liston Colaco)। এরপর এই ম্যাচে আর গোল হচ্ছিল না। সারা মাঠ ধরে নিয়েছিল, জয় পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু শেষমুহূর্তে মাপা হেডে গোল করে সমতা ফেরান ঋত্বিক দাস (Ritwik Das)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *