![]()
Messi in Kolkata:নিরাপত্তা বেষ্টনীর বাইরে এত ভিড় ছিল যে, ঘিরে থাকা মেসিকে দেখাই গেল না ভালোভাবে। ফুটবলপ্রেমী জনতা, যারা মেসি অন্তপ্রাণ! তারাই ভালো করে দেখতে পেলেন না বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ানকে। এতো টাকা খরচ করে টিকিট কাটলেন যারা, তারা কী পেলেন?
Messi in Kolkata: ফুটবলপ্রেমী জনতা, যারা মেসি অন্তপ্রাণ! তারাই ভালো করে দেখতে পেলেন না বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ানকে (messi india tour)। এতো টাকা খরচ করে টিকিট কাটলেন যারা, তারা কী পেলেন (messi in kolkata)?
সবথেকে বড় বিষয়, নিরাপত্তা বেষ্টনীর বাইরে এত ভিড় ছিল যে, ঘিরে থাকা মেসিকে দেখাই গেল না ভালোভাবে। ঠিক সকাল ১১.৩০ মিনিটে, কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করে লিওনেল মেসির কনভয়।
তাঁর সঙ্গে ছিলেন আরও দুই তারকা, লুই সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনায় রীতিমতো খুশি হন মেসি নিজেও। কিন্তু গাড়ি থেকে নামতেই, নিরাপত্তা বেষ্টনীর বাইরেও একাধিক মানুষ তাঁকে ঘিরে থাকার চেষ্টা করেন। গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট মেসিকে দেখাই যায়নি ভালোভাবে। একটা সময় তো ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগানও দিতে শুরু করে দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
