Mega Gitapath in Kolkata: হিন্দু হিন্দু ভাই ভাই। চলো সবে গীতা পাঠে যাই। জেলা শহরতলী থেকে ব্রিগেড মুখি জনতা। চুঁচুড়া স্টেশন থেকে ট্রেনে করে গীতা পাঠে যোগ দিতে চললেন তারা। স্টেশনে বসেই গীতা পাঠ করতেও দেখা গেলো। বিজেপি নেতা সুরেশ সাউ জানান, হুগলি সাংগঠনিক জেলা থেকে হাজার হাজার মানুষ যাচ্ছেন গীতা পাঠে। গেরুয়া ধ্বজা সঙ্গে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম এর সঙ্গে,হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে, স্লোগান জানান দিচ্ছে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে ধর্মই সবচেয়ে বড় ইসু হতে চলেছে। গতকাল বাবরি মসজিদ শিলান্যাস,আজ গীতা পাঠ আরও আগে জগন্নাথ মন্দির তৈরী তারপর দূর্গাঙ্গন মহাকাল মন্দির তৈরির ঘোষণায় ইঙ্গিত স্পষ্ট।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *