Medinipur: মোটরসাইকেল আরোহী সঙ্গে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ, আহত ২। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটি ফড়িংডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, সিটি কলেজের ছাত্র রাজীব পাল ল্যাবে কাজ করেন,  সাইকেলে করে রাজীব ভাড়া বাড়িতে ফিরছিলেন। পথে মুখোমুখি সংঘর্ষ হয় এক বাইক আরোহীর সঙ্গে। সংঘর্ষের ফলে দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে। দুমড়ে মুচড়ে যায় সাইকেল, ক্ষতিগ্রস্ত হয় মোটরসাইকেলটিও। খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিস। পুলিস এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আহত সাইকেল আরোহী ছাত্র ও মোটরবাইক আরোহীকে উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মোটর বাইক আরোহী মদ্যপ অবস্থায় ছিল। সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা। পুলিস মোটরবাইক ও সাইকেল দুটোই আটক করে নিয়ে গেছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: অগ্নিগর্ভ বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন! এদিকে আবার চিকিৎসা নিতে ভারতই ভরসা…
Live Blog Date: 
Sunday, December 21, 2025 – 08:45



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *