Medinipur Accident: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল ৬ জন। গুরুতর আহত ৬ জনকেই চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মেদিনীপুর সদর ব্লকের জামতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইক মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল ওপর দিকে অন্য একটি বাইক কেশপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল। দুটি বাইকেই তিনজন করে মোট ছয় জন আরোহী ছিল। জামতলা এলাকায় একটি বাম্পারে দ্রুত গতিতে আসা দুটি মোটর বাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তার উপরেই রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে বাইক আরোহীরা। ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। পরে তারাই আহতদেরকে উদ্ধার করে পাঠায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত বাইক আরোহীদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে, তাদের বাড়ি মেদিনীপুর শহরের কেরানিচটি এলাকায় বলে জানা গেছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: হায়দরাবাদ দেখিয়ে দিয়েছে, রবিতে মুম্বইয়ের পালা! মেসির ভারত সফর…
Live Blog Date: 
Sunday, December 14, 2025 – 09:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *