Market Price Hike: সবজির বাজার আগুন। জলপাইগুড়িতে রাতে বাজারে হানা মহকুমা মহকুমা শাসকের। এসডিওর নেতৃত্বে শহরের ইন্দিরা কলোনির বাজার সহ বিভিন্ন মার্কেটে হানা দিল টাস্ক ফোর্স। সবজির দাম যাতে কোনওভাবে বেশি না নেওয়া হয়, সেব্যাপারে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। ক্রেতাদের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ মিললে সবজি ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে সবজি পেতে পারেন সেজন্য জলপাইগুড়ি শহরে ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে কৃষি বিপণন দপ্তরের তরফে। মহকুমা শাসক বলেন, কৃষি বিপণন দপ্তর প্রতিটি বাজারের উপর নজর রেখেছে। আমরাও টাস্ক ফোর্সের পক্ষ থেকে বাজারে আচমকা অভিযান চালাচ্ছি। কেউ যাতে সবজির বেশি দাম না নেন, সেব্যাপারে বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: SIR ইস্যুতে আজ পথে মমতা-অভিষেক! বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় মহামিছিল…
Live Blog Date: 
Tuesday, November 4, 2025 – 08:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *