Malbazar: রাতে বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি। এমনই ঘটনা ঘটল মালবাজার মহকুমার চালসা স্কুল পাড়ার একটি বাড়িতে। জানালার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারি থেকে সোনার গহনা ও বাড়িতে থাকা জলের পাম্প চুরি করে নিয়ে যায় চোর। সোনার গহনার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। বাড়ির মালিক রত্না সরকার বলেন, ছেলে পড়াশোনার সূত্রে শিলিগুড়িতে থাকে এবং বাড়ির নিচের তলায় এক ফাইনান্স কোম্পানিকে ভাড়া দেওয়া রয়েছে।বাড়িতে কেউ ছিল না। পুজোর ছুটি কাটাতে ফাইনান্স কোম্পানি কর্মীরাও ছুটিতে ছিলেন। চুরির ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থেকে ছুটে আসেন বাড়ির মালিক। রাতে বাড়ি ফাঁকা পেয়ে এ ঘটনা ঘটেছে বলে জানান বাড়ির মালিক। রাত্রে ঘটনার খবর পেয়ে বাড়িতে আসেন মেটেলি থানার পুলিস। কীভাবে এই চুরি হল তারই তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিস।
