Latest Weather Update: জারি কমলা সতর্কতা, দমকা বাতাসের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস এইসব জেলায়

কলকাতা: বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল রাজ্যে। সেই মতো রবিবার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে এখনই শেষ নয়। বসন্তের আবহেই বাংলায় বৃষ্টি কিন্তু আরও হবে। আর খানিকক্ষণের মধ্যেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে। শুধু বৃষ্টি নয়, বইতে পারে ঝোড়ো হাওয়া। বিশেষ সতর্কবার্তা দিল মৌসম ভবনের।

আবহাওয়া দফতরের তরফে জানা যাচ্ছে, আজ সন্ধ্যেবেলার দিকে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। এই দুই জেলায় জারি কমলা সতর্কতা। পাশাপাশি পুরুলিয়াতেও নতুন করে বজ্রগর্ভ মেঘ ঢুকতে শুরু করেছে।

এছাড়া আগামী দু’দিন পশ্চিমের জেলা যেমন-পুরুলিয়া, নদিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হবে। সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বওয়ার পূর্বাভাসও রয়েছে। তবে ১১ মার্চ ও ১২ মার্চ মানে বুধবার থেকে ধীরে-ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

অপরদিকে, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন উপরের পাঁচটা জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। মূলত, বিহার থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বাতাসের নিম্নচাপে একটি অক্ষরেখা তৈরি হয়েছে। বাংলাদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে। তবে বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *