kolkata Traffic: ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।। বন্ধ করা হবে কিনা তা নির্ভর করবে ভিড়ের ওপর। যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। রাস্তাটি সম্পূর্ণ ভাবে ওয়াকিং স্ট্রিট হতে পারে। আরও কয়েকটি রাস্তা প্রয়োজন অনুয়ায়ী নিয়ন্ত্রিত বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে৷ এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথও ঘোরানো হবে। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ রফি আহমেদ কিদওয়াই রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। লালবাজারের তরফে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়িগুলি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে।
