Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2026) ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে দুর্দান্ত লড়াই দেখা গেল। তবে দুই দলেরই দুর্বলতা প্রকট হয়ে গেল। পরের ম্যাচগুলিতে উন্নতি করতে হবে। না হলে জয় পেতে সমস্যা হতে পারে।

IPL 2026: গত মরসুমের সমস্যা এখনও মেটাতে পারল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবারের আইপিএল-এর শুরুতেই পরপর দুই ম্যাচে হেরে গেল অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। আইপিএল-এ কেকেআর অধিনায়কের ২০০-তম ম্যাচ ভালো গেল না। প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সুবিধা করতে পারলেন না। বিশাল স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এরপর ব্যাটিং ওপেন করতে নেমে ১০ বল খেলে আট রান করেই আউট হয়ে গেলেন রাহানে। তিনি একটিও বাউন্ডারি মারতে পারেননি। অধিনায়কের মতোই দলের বেশিরভাগ ব্যাটারই ব্যর্থ হলেন। ফিন অ্যালেন (Finn Allen), অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ও রিঙ্কু সিং (Rinku Singh) ছাড়া কেকেআর-এর অন্য কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। ফলে বিশাল ব্যবধানে হেরে গেল কেকেআর।

প্রথম জয় হায়দরাবাদের

কেকেআর ও হায়দরাবাদ এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়ে প্রথম জয় পেল হায়দরাবাদ। এদিন তারা প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে আট উইকেট হারিয়ে ২২৬ রান করে। জবাবে কেকেআর ১৬ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে গেল। ফলে ৬৫ রানে জয় পেল হায়দরাবাদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *