Keshpur: অধ্যক্ষহীন ভাবে চলছে কলেজ। কলেজ পরিচালন কমিটির সভাপতি কে? এই নিয়ে দ্বন্দ্ব কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহার সঙ্গে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াইয়ের। দুজনেই দাবি করছেন কলেজের পরিচালন কমিটি সভাপতি তিনিই। চিত্ত গড়াইয়ের বক্তব্য শিউলি সাহা কলেজের কেউ নয় অনেক দিন আগেই তার মেম্বারসিপ ক্যান্সেল হয়ে গিয়েছে। পাল্টা শিউলি সাহা চিত্ত বাবুকে কটাক্ষ করে বলেন, ওনার বয়স হয়েছে ওনাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয়েছে উনি পদ পেতে চান পদ ছাড়তে চান না। আমাকে গভর্মেন্ট উচ্চশিক্ষা দপ্তর কলেজের সভাপতি করে পাঠিয়েছে, উনাকে পাঠিয়ে থাকলে উনি সেই কাগজ দেখান। এই নিয়েই কেশপুর কলেজে দেখা দিয়েছে জটিলতা।
