Kankurgachi: কাঁকুড়গাছি ঘোষ বাগান লেন অঞ্চলে গোডাউনে বিদ্ধষী আগুন। আগুনের গ্রাসে চারটি গোডাউন। ঘটনা স্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন। কাঁকুড়গাছি একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে প্রথমে আগুন লাগে তার পর সেখানে সিলিন্ডার বাস্ট হতে থাকে। এলাকার বাসিন্দাদের দাবি প্রায় একশোর উপরে বাস্ট হয়। আর তারপর সেই আগুন ছড়িয়ে পরে পাশের গেঞ্জির গোডাউনে, পাশে থাকা প্লাষ্টিকের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। সিলিন্ডার বাস্ট হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। প্রায় তিন ঘণ্টার চেষ্টা আগুন আয়ত্তে আসে। ঘটনাস্থলে ছুটে আসেন মানিকতলার বিধায়িকা সুপ্তি পান্ডে। এই অঞ্চলের সরু গলি তার মধ্যে এলাকার মানুষ গাড়ি রেখে দেয় তাতেই দমকল ঢুকতে কিছুটা বাধা পায়। যদিও হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিস।
