Jalpaiguri: দ্বিপাক্ষিক বৈঠকে ফয়সালা। ৫ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে জলপাইগুড়ি জেলার বানারহাটের দেবপাড়া চা বাগান। গত ২২ সেপ্টেম্বর থেকে বাগানে কাজ বন্ধ। বোনাস ইস্যুকে কেন্দ্র করে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বাগানে কাজ বন্ধ করে দেন ১১৭২ জন শ্রমিক। ইন্ডিয়ান টি প্ল্যানটার্স অ্যাসোসিয়েশনের অফিসে শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৫ তারিখ বাগান খোলার পর ৭ ফেব্রুয়ারি প্রথম বকেয়া মজুরি মেটানো হবে। তারপর ধাপে ধাপে পরিশোধ করা হবে আরও তিনটি বকেয়া মজুরি। ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হবে বকেয়া বোনাস।

Select Live Blog: 
Breaking News LIVE Update: বেলডাঙাকাণ্ডে হাইকোর্টের NIA তদন্তের নির্দেশকে 'সুপ্রিম' চ্যালেঞ্জ রাজ্যের!
Live Blog Date: 
Tuesday, February 3, 2026 – 12:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *