Jalpaiguri Weather: ঘন কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। কনকনে শীত জেলা জুরে অনুভব হচ্ছে।কুয়াশার কারণে রাস্তায় জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। উত্তরে শীতের দাপট। কুয়াশা চাদরে মোরা জলপাইগুড়ি। ভোর থেকেই জলপাইগুড়ি, ময়নাগুড়ি, বানারহাট , ধুপগুড়ি সহ বিভিন্ন এলাকার কুয়াশা চাদরে মোরা। শীতের দাপট বাড়ছে। ১১ ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। সামনেই বড়দিন ২৫ ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন চার্চগুলো সেজে উঠেছে। শরীর গরম করে নিতে আগুন পোহাচ্ছে মানুষজনেরা। শীতের পোশাক ধারণ করেই রাস্তায় বেরোচ্ছে সকলেই। শীতের আনন্দ লটে পটে নিতে জেলার পর্যটন স্থল গুলোতে পর্যটকদের ভিড় বাড়ছে। কুয়াশার দাপট অব্যাহত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট বাড়ছে। অন্যান্য দিনের মত আজ দেখা নেই সূর্যের। ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ি জেলাবাসী।
Select Live Blog:
Breaking News LIVE Update: অগ্নিগর্ভ বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন! এদিকে আবার চিকিৎসা নিতে ভারতই ভরসা…
Live Blog Date:
Sunday, December 21, 2025 – 08:45
