Jalpaiguri: বিরিয়ানিতে মেশানো হচ্ছে বাসি ও পচা মাংস। ভাইরাল ভিডিওকে ঘিরে হইচই শহর জলপাইগুড়িতে। এই অভিযোগ পেয়ে জলপাইগুড়ি শহরে বিরিয়ানির দোকানগুলিতে আচমকা অভিযান চালাল ফুড সেফটি ও ক্রেতা সুরক্ষা দপ্তর। অভিযানে শহরের ডিবিসি রোডে একটি বিরিয়ানির দোকানে ফ্রিজে বাসি মাংস মিলতেই তা ফেলে দেন আধিকারিকরা। দোকান মালিককে ধমক দেওয়া হয়। ওই দোকানেই মটন ও চিকেন একসঙ্গে রান্না করার ঘটনা সামনে আসে। এনিয়েও দোকান মালিককে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের জলপাইগুড়ির সহকারি অধিকর্তা দেবাশিস মণ্ডল।
Select Live Blog:
Breaking News LIVE Update: ইডি ডাকাতি করেছে, বিকেল ৪টে ব্লকে বল্কে প্রতিবাদের ডাক মুখ্যমন্ত্রীর….
Live Blog Date:
Thursday, January 8, 2026 – 09:45
