Jalpaiguri: বিভাজনের S I R মানছি না মানবো না। এই স্লোগান দিয়ে সদ্য ঘোষিত S I R এর বিরোধিতা করে পথে নামলো সিপিএম।আর এই নিয়ে কটাক্ষ বিজেপির।জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল করেন সিপিএম কর্মীরা। সিপিএমের জেলা দপ্তর থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়।শহর পরিক্রমা করে মিছিল টি। আর এই নিয়ে বিজেপির কটাক্ষ এতদিন SIR চাইছিল সিপিএম নেতারা।এখন তৃনমূলের সাথে সেটিং হয়েছে। তাই বিরোধিতা করতে পথে নেমেছে। এই প্রসঙ্গে সিপিএমের সাফ জবাব বিজেপি তৃণমূল এর সেটিং এর ফলে এই SIR হচ্ছে।তাই আমরা ধর্মীয় বিভাজনের SIR এর বিরোধিতা করছি।
