Jalpaiguri: কর্মসংস্থানের জন্য ভিন্ন রাজ্যে গিয়ে মর্মান্তিক মৃত্যু ক্রান্তি ব্লকের স্বপন রায়ের । ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বপন রায়। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় জীবিকার তাগিদে প্রায় আট মাস আগে তিনি কেরালার কান্নুরে পাড়ি দিয়েছিলেন। সেখানে একটি নির্মাণস্থলে সাটারিং-এর কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কয়েক দিন আগে কাজ চলাকালীন হঠাৎ সাটারিং খোলার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আচমকা ভারী সাটারিং ভেঙে পড়ে স্বপন রায়ের উপর। দুর্ঘটনার পর সহকর্মী শ্রমিকরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Select Live Blog: 
Breaking News LIVE Update: ছাত্রী আন্দোলনে উত্তাল বিশ্বভারতী, ছুটে এলেন আধিকারিকরা…
Live Blog Date: 
Wednesday, December 17, 2025 – 10:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *