মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম জেমিনি (Gemini) আইপিএল-এর স্পনসর হিসেবে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই চুক্তির মূল্য প্রায় ২৭০ কোটি টাকা এবং এটি আগামী তিন বছরের জন্য চুক্তি স্বাক্ষর হতে চলেছে। আর এরই মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট স্পনসরশিপের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) প্রবেশ ঘটতে চলেছে। সাধারণত, যে কোনও বড় ব্র্যান্ডই এই ধরনের মেগা টুর্নামেন্টকে ব্র্যান্ডিং-এর জন্য বেছে নেয়। আর যেহেতু এই মুহূর্তে আইপিএল বিশ্বের অন্যতম সেরা একটি মেগা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, তাই খুব স্বাভাবিকভাবেই জেমিনিও সেই কাজটাই করল। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *