ভারত: ২ (উইলিয়ামস, আকাশ মিশ্র)
হংকং: ১ (এভার্টন)

তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন। কথা হচ্ছে রায়ান উইলিয়ামসের। যার জন্ম ভারতের মাটিতে নয়। তবে তিনি ভারতীয় বংশোদ্ভূত। সুনীল ছেত্রী জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর পর ভারতীয় দলেরা আক্রমণ ভাগে যে গভীর শূন্যতা তৈরি হয়েছে মঙ্গলবার কোচিতে হংকংয়ের বিরুদ্ধে সেই শূন্যতা কিঞ্চিত পূরণ করলেন তিনি। নিজে গোল করলেন, সুযোগ তৈরি করলেন, আক্রমণভাগকে ঝকঝকে দেখালো তাঁর উপস্থিতিতে। সর্বোপরি দীর্ঘদিন বাদে টিম ইন্ডিয়া জয়ের মুখ দেখল।

এমনিতে এশিয়ান কাপের মূলপর্বের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। গোটা বাছাই পর্বে এক ম্যাচেও জয়ের মুখ দেখেননি লালিয়ানজুয়ালা ছাংতেরা। সেদিক থেকে দেখতে গেলে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার এবং আত্মসম্মানের। সেই আত্মসম্মানের লড়াইয়ে শুরুটা বেশ ভালোই করেছিল টিম ইন্ডিয়া। কার্যত গোটা প্রথমার্ধে দাপট ছিল ভারতীয় দলের। ম্যাচের চার মিনিটেই অভিষেক ম্যাচে নামা উইলিয়ামস প্রথম গোলটি পেয়ে যান। মাঠের ডানপ্রান্ত থেকে দুর্দান্ত ক্রস বক্সে পাঠান মনবীর। নিখুঁত দক্ষতায় সেই বল জালে জড়ান অস্ট্রেলিয়ায় জন্মানো ভারতীয় ফুটবলার।

এরপরও প্রথমার্ধে একাধিক আক্রমণ শানায় ভারত। বস্তুত গোটা প্রথমার্ধে টিম ইন্ডিয়াকে বেশ ঝকঝকে দেখায়। সুযোগও দুই-একটা তৈরি হয়েছিল। কিন্তু কাজের কাজ হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেও খেলার গতি বিশেষ বদলায়নি। ভারতীয় দল আক্রমণেই ছিল। দ্বিতীয়ার্ধেও পাঁচ মিনিটের মধ্যেই ফের গোল পেয়ে যায় টিম ইন্ডিয়া। এবার আকাশ মিশ্রর এক অনবদ্য শট জালে জড়িয়ে যায়।

টিম ইন্ডিয়া ম্যাচে দুই গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল হয়তো খুব সহজেই জয় আসবে। কিন্তু এরপর টুইস্ট। একপ্রকার খেলার গতির বিপরীতে গিয়ে ম্যাচের ৬৫ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় হংকং। ভারতীয় রক্ষণভাগের ভুল বোঝাবুঝির সুযোগে গোল করে যান এভার্টন। এরপরও গোল শোধ করার চেষ্টা করেছিল হংকং। কিন্তু কাজে আসেনি। খেলা শেষ হয় ২-১ গোলেই। দীর্ঘদিন বাদে জয়ের মুখ দেখল ভারত।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *