IND vs ZIM T20: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। জরুরি পারিবারিক কারণে, বাড়ি ফিরতে হল ফিনিশার রিঙ্কু সিং-কে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচের আগেই এই ঘটনা ঘটল।

IND vs ZIM T20: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, বড় ধাক্কা খেল ভারতীয় দল। জরুরি পারিবারিক কারণে, দেশে ফিরতে হল ফিনিশার রিঙ্কু সিং-কে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচের আগেই এই ঘটনা ঘটল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গেছে।

বাড়ি ফরলেন রিঙ্কু

রিপোর্ট অনুযায়ী, গ্রেটার নয়ডার একটি হাসপাতালে রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন। বাবাকে দেখতেই তড়িঘড়ি বাড়ি ফিরে এসেছেন তিনি। সেই কারণেই বৃহস্পতিবার, চেন্নাইয়ের এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে দলের অনুশীলন সেশনেও রিঙ্কুকে দেখা যায়নি।

প্রসঙ্গত, সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যাওয়ার ফলে, সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে গেলে জিম্বাবোয়েকে হারানো ছাড়া আর কোনও উপায় নেই টিম ইন্ডিয়ার সামনে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আরও একটি হার মানেই বিশ্বকাপ থেকে বিদায়। মনে করা হচ্ছে, রিঙ্কু সিং-এর অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন প্রথম একাদশে ফিরতে পারেন।

রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ

এই টি-টোয়েন্টি বিশ্বকাপে রিঙ্কু অবশ্য নিজের চেনা ফর্মে ছিলেন না। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললেও তাঁর ব্যাটে কোনও রান নেই। চলতি টুর্নামেন্টে মোট ২৯টি বল খেলে মাত্র ২৪ রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রান তাড়া করতে নেমে, আট নম্বরে ব্যাট করতে এসে কেশব মহারাজের বলে কোনও রান না করেই আউট হয়ে যান রিঙ্কু।

কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। জরুরি পারিবারিক কারণে, বাড়ি ফিরতে হল টিম ইন্ডিয়ার অন্যতম ফিনিশার রিঙ্কু সিং-কে। কারণ, হাসপাতালে রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *