Howrah Murder: হাওড়া থানার অন্তর্গত ৩৯/২ রাউন্ট ট্যাঙ্ক লেনে আসা যাওয়া করতেন সুরেশ যাদব। এখানে তার আত্মীয়রা থাকেন। গত ২৭ তারিখে  বিহারের গোপালগঞ্জ থেকে হাওড়ায় আসেন তিনি, সঙ্গে ছিলেন তার স্ত্রী। স্থানীয় সূত্রে খবর বছর দশেক আগে এখানে তিনি একটি ফ্ল্যাট কেনেন। প্রতিবছর পুজোতে তিনি হাওড়াতে আসেন।। গতকাল রাতে তিনি যখন সন্ধ্যা বাজার থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় বনবিহারী বোস লেনে বাইকে চেপে দুই দুষ্কৃতী খুব কাছ থেকে এসে সুরেশ যাদবকে গুলি করে চম্পট দেয়। বাইকে করে আসে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।আশঙ্কাজনক অবস্থায় সুরেশ যাদবকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান গেছে সুরেশ যাদবের নামে বিহারে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। সাত বছর জেল খেটেছেন তিনি। সেখানে তার সাথে অন্য ক্রিমিনাল গ্যাংয়ের শত্রুতা রয়েছে। তাকে একবার খুনের চেষ্টা করা হয়। তবে হাওড়ায় তাকে কারা খুন করলো তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

 

Select Live Blog: 
Breaking News LIVE Update: মহাষ্টমীর রাতে হাওড়া হত্যাকাণ্ডে রহস্য! কে খুন করল? স্ত্রীকে নিয়ে আসেন পুজোয়…
Live Blog Date: 
Wednesday, October 1, 2025 – 11:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *