Haldia: হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের দাবি বিধায়ক তথা আইএনটিটিইউসি হলদিয়া কোর কমিটির চেয়ারম্যান হলদিয়ার একটি কারখানায় স্থানীয় দলের কর্মীদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক এনে টাকার বিনিময়ে নিয়োগ করছেন। এর প্রতিবাদে শনিবার রাতে ১১ টার নাগাদ হলদিয়ার দুর্গাচকে ৮ নম্বর ওয়ার্ডে তাপসী মণ্ডলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। দলবদলু বিধায়ক তাপসী মন্ডলের শাস্তির দাবি জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
Select Live Blog:
Breaking News LIVE Update: 'আমরা আবার আসিব ফিরে', ছাব্বিশে প্রত্যাবর্তনে সুপার কনফিডেন্ট অরূপ বিশ্বাস!
Live Blog Date:
Sunday, February 8, 2026 – 12:00
