Gariahat: গড়িয়াহাট রোডে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য, মৃত ব্যবসায়ী মনোতোষ কুন্ডু বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট রোডে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ২৩/৪ গড়িয়াহাট রোডের এক বাসায়। মৃত ব্যক্তির নাম মনোতোষ কুন্ডু, বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি একাই থাকতেন ওই ভাড়াবাড়িতে। পেশায় তিনি ছিলেন মুদিখানার দোকানদার। এদিন রাতে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন রবীন্দ্র সরোবর থানায়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, পচাগলা অবস্থায় পড়ে রয়েছে মনোতোষবাবুর দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল তাঁর। দীর্ঘদিন অসুস্থ থাকায় মৃত্যুর কারণ স্বাভাবিক হতে পারে বলেই মনে করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, দশমীর পর থেকেই তাঁকে আর দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিস।

Select Live Blog: 
Breaking News LIVE Update: সাতসকালে জোড়া মামলায় ED-র ম্যারাথন তল্লাশি! কলকাতার একাধিক জায়গায় হানা…
Live Blog Date: 
Friday, October 10, 2025 – 09:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *