দীর্ঘ টালবাহানা কাটল। ভারতের সঙ্গে আমেরিকার চূড়ান্ত বাণিজ্যচুক্তি। কমছে ভারতীয় পণ্যে চাপানো শুল্কের পরিমাণও। জানা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছিল। তারপরই দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। সোমবার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে এই ঘোষণা করেন। এই বাণিজ্যচুক্তির ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হচ্ছে বলে খবর।

ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি ঘিরে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলছিল। গত বছর ২০২৫ সালে পরপর দু’বার ভারতের পণ্যের উপর শুল্ক আরোপের কথা বলেছিল আমেরিকা। ভেনেজুয়েলার খনিজ তেল কেনার বেজায় চটেছিলেন মার্কিন প্রেসিডেন্স। সেজন্য ভারত-সহ একাধিক দেশের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল। পরে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ফের চাপ বাড়িয়েছিল আমেরিকা। আরও বাড়তি ২৫ শতাংশ শুল্কও চাপানো হয় বলে খবর। ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন:

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন ১৮% শুল্ক কমানো হয়েছে জেনে আনন্দিত। এই ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ট্রাম্পকে অনেক ধন্যবাদ।”

ভারতের বিদেশমন্ত্রক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শুল্ক ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনা করেছেন বলে খবর। কিন্তু কোনওভাবেই বাণিজ্যচুক্তি নিয়ে কোনও সবুজসংকেত মিলছিল না বলে খবর। শেষপর্যন্ত বরফ গলল। ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তির বিষয়ে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছে। সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর। সেখান থেকেই জানা যায়, বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশ সম্মত হয়েছে। ফলে এখন আর অধিক শুল্ক নয়, আগামী দিনে ভারতীয় পণ্যের উপর ১৮ শতাংশ শুল্ক রাখা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এদিন সামাজিক মাধ্যমে এই বিষয়ে বার্তা দিয়েছেন। শুল্ক কমানোর বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন বলে খবর।  এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন ১৮% শুল্ক কমানো হয়েছে জেনে আনন্দিত। এই ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ট্রাম্পকে অনেক ধন্যবাদ।”

 

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *