ফলতা: যুবতীর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার অন্তর্গত ফতেপুর বাইপাসের রামনগর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুপ্রিয়া মণ্ডল (২৫)। তাঁর বাড়ি উত্তর দেবীপুর। তাঁর গলায় ফাঁসের একটি দাগ ছিল। এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সংশ্লিষ্ট নোটে প্রসেনজিৎ ওরফে চিরনাথ ও মা-বাবার নাম উল্লেখ ছিল।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্বামী প্রসেনজিৎ মণ্ডলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার পর সুপ্রিয়া এক বছর আগে স্বরূপ ভান্ডারীর সঙ্গে বেহালায় ভাড়া বাড়িতে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন। রবিবার রাতে দু’জনের মধ্যে অশান্তি হয়। এর জেরে সুপ্রিয়া আত্মঘাতী হন বলে দাবি। পরে স্বরূপ ও তাঁর বাবা-মা মিলে দেহ বাইকে করে এনে রামনগর ব্রিজের পাশে ফেলে দেয় মেয়েটির দেহ বলে অভিযোগ। একই সঙ্গে ভুয়ো সুইসাইড নোট রেখে ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে।

পুলিশ ইতিমধ্যে স্বরূপকে গ্রেফতার করে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে। বাবা-মায়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, “ফলতা থানায় খবর আসে এক মহিলার মৃতদেহ পড়ে আছে। খবর পাওয়ার সাথে সাথে সকলে সেখানে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করি। একটা সুইসাইড নোট উদ্ধার হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *